শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

বগুড়ার গাবতলীতে আবারো ৩৯টি ককটেল উদ্ধার ও ধ্বংস, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার গাবতলীতে আবারো ৩৯টি ককটেল উদ্ধার ও ধ্বংস, আতঙ্কে এলাকাবাসী

Reading Time: < 1 minute

রাকিব মাহমুদ ডাবলু বগুড়া :  জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে একই বাড়ি থেকে আবারও ৩৯টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে গাবতলী থানা পুলিশ। মঙ্গলবার সকালে গাবতলী থানার বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে এসআই ইয়াসিন আরাফাত, এসআই সাদিক, এসআই বদিরুল ও আনিছসহ একটি ফোর্স অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেলগুলো নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছিল। আবারও একই স্থান থেকে বিপজ্জনক এসব বিস্ফোরক উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com