মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি: বাণিজ্যমন্ত্রী

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে নির্মম এ হত্যাকান্ডের প্রতিশোধ নেয়া হবে আজ থেকে ৪৭ বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর পুরো জীবনটাই সংগ্রামের। ভারত-পাকিস্থান যেদিন ভাগ হয়েছিল, সেদিনই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, পাকিস্তান বাঙ্গালীদের জন্য নয়। আমাদের প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র্র। বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ট সময়গুলো জেলে কাটিয়েছেন, দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষদের অর্থনৈতিক মুক্তি। সে কাজটি করতে পারেননি তিনি। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ২১ বছর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে উন্নতি করছেন। দেশ আজ শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।
সোমবার সকালে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সারাবিশ্বে এখন অর্থনৈতিক অস্থিরতা চলছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পণ্যের দাম বেড়েছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির সিকার। ইউক্রেন যুদ্ধের কারনে তেল,গ্যাস,চাল, ইত্যাদির মূল্য বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থতির সুযোগ নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে। সাশ্রয়ী হয়ে আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আশা করা যায় আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
অনুষ্ঠানে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছের শাহ মো. মাহবুবুর রহমান, রংপুরের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পীরগাছা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পীরগাছা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পরে বাণিজ্যমন্ত্রী কাউনিয়া উপজেলা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com