সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফেরত এনে সাজা কার্যকর করতে পারলে বাংলাদেশের ইতিহাস কলঙ্কমুক্ত হবে:মেয়র লিটন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরআগে কর্মসূচি সমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে নি¤œ আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। সাজাপ্রাপ্ত বেশ কিছু আসামী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কেউ প্রকাশ্যে আছে, কেউ পলাতক আছে। যারা প্রকাশ্যে আছে তাদেরকে দেশে ফেরত আনতে সরকারিভাবে নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু সে সমস্ত দেশ মৃত্যুদÐের পক্ষে নয় এই কথা বলে তারা খুনীদের ফেরত দেয়নি বিধায় তাদের শাস্তি কার্যকর যায়নি। আমরা মনে করি জাতির পিতার হত্যাকাÐের সাথে অন্যকোন হত্যাকাÐকে এক করে দেখা সমীচীন নয় বা দেখার সুযোগ নেই। সাজাপ্রাপ্ত খুনীদের দ্রæত ফেরত নিয়ে এসে সাজা কার্যকর করতে পারলে বাংলাদেশের ইতিহাস কলঙ্কমুক্ত হবে, সেটি আমাদের করতে হবে। তবে সেই দেশগুলো খুনিদের ফেরত পাঠানোর ব্যপারে সেই অর্থে সাড়া দেয়নি। আমরা মনে করি যে, জনমত তৈরি করে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com