সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সৈনিকলীগ আওয়ামীলীগের অংগ সংগঠনের স্বীকৃত পাওয়ায় পাবনায় আনন্দ র‌্যালী

Reading Time: < 1 minute

মজিবুল হক লাজুক পাবনা:
বাংলাদেশে আওয়ামীলীগের অংগ সংগঠন হিসাবে বঙ্গবন্ধু সৈনিকলীগের অনুমোদন দেওয়ায় আনন্দ র‌্যালী করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ পাবনা জেলা কমিটি। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সৈনিকলীগের পাবনা জেলার আহবায়ক শহিদুল ইসলাম নয়নের নেতৃত্বে এক বিশাল আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে মহিষের ডিপো সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল, জেলা স্বেচ্ছাসবকলীগের সহ সভাপতি শেখ সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তানভীর আহমেদ শুভসহ নেতৃবৃন্দ। পথ সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেই সাথে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু সৈনিকলীগকে আওয়ামীলীগের অংগ সংগঠন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com