শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বদরগঞ্জে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ২

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো:
রংপুরের বদরগঞ্জ উপজেলায় পরিবারের সদস্যদের অচেতন করে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগে মিলন হোসেন ও মোস্তাকিম মিয়া নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। এর আগে গত শুক্রবার গভীর রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নির্যাতিত ওই গৃহবধুর স্বামী জানায়, শুক্রবার রাতের খাওয়া শেষে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে মা-বাবা ও স্ত্রীসহ তিনি নিজেও। পরে তারা পৃথক ঘরে বিছানায় গেলে দ্রুত ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জানালা দিয়ে তার ঘরে প্রবেশ করে তিনজন। তখনো কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর তার স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে গোঙানির শব্দ শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে সহ স্ত্রী ও বাবা-মাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, বিষজাতীয় কিছু খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই পরিবারের চার সদস্য। পরে ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এব্যাপারে বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতেই মিলন হোসেন (২৪) ও মোস্তাকিম (২৩) নামে দুই যুবককে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com