শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

বদলগাছীতে অন্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

Reading Time: 2 minutes

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকআধাইপুর গ্রামের আয়েন উদ্দীনের ছেলে সেনা সদস্য আলম হোসেন (৪০) এর বিরুদ্ধে একই গ্রামের শ্রী অশিত কুমারের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে,২৬ মে,বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চকআধাইপুর গ্রামের অশিতের স্ত্রীকে জোরর্পূবক ধর্ষণ করে সেনাবাহিনীর সদস্য আলম। ধর্ষণের পরে পালিয়ে যাবার সময় গ্রামবাসীরা তাকে হাতেনাতে আটক করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন।উক্ত ধর্ষণের ঘটনার পরদিন এলাকাবাসীর মুখে আলোচনা সমালোচনা শুনে শুক্রবার সকাল অনুমান ১০টায় অশিতের স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানা গেছে। গ্রামবাসী সূত্রে আরো জানা গেছে, চকআধাইপুর গ্রামের কয়েকজন মাতবর, রনজিৎ কুমার, আবুল কাশেম, ভানু, অমূল্য, চঞ্চল, উজ্জল বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সদস্য আলম হোসেনকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন। পরে ঐ সেনা সদস্যর বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং তাঁর পরিবারের লোকজন আপোষ মিমাংসার জন্য গ্রামের মাতবরদের ১লাখ ৫০হাজার টাকার ব্যাংক চেক প্রদান করেন। ব্যাংক চেক পাওয়ার পরে গ্রামের মাতবরগণ
ধর্ষণকারী সেনাসদস্য আলম হোসেনকে পালিয়ে যাবার সহযোগিতা করে। এরপর শুক্রবার রাতে শ্রী:
অশিত কুমার বাদি হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।ধর্ষণ মামলার ১নং আসামী সেনাসদস্য আলম এখন পর্যন্ত পলাতক রয়েছে। তবে বদলগাছী থানা পুলিশ চকআধাইপুর গ্রামের প্রভাবশালী মাতবর রনজিৎকে ব্যাংক চেকসহ আটক করেছে বলে জানা গেছে। আশিত কুমার বলেন, আমি বৃহস্পতিবার রাতে বাড়ি ছিলাম না।মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।সেই দিন রাতে প্রাচীরের উপর দিয়ে বাড়ির ভিতরে ঢুকে জোরর্পূবক আমার স্ত্রীকে ধর্ষণ করেন আলম। পরে আমার ছেলে উক্ত ঘটনা আমাকে জানালে আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দিয়ে থানায় গিয়ে ঐ সেনাসদস্যের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছি। সেনাসদস্য আলম হোসেনের মা ও তার বাবা আয়েন উদ্দীনের সাথে কথা বললে তিনি বলেন, আমার ছেলে সরকারি চাকরি করে বৃহস্পতিবার বিকালে ছুটিতে বাড়ি আসছিলেন। তিনি আরও স্বীকার করে বলেন,রাতে অশিতের স্ত্রীর সাথে ঝামেলা হয়েছিলো। বিষয়টি রাতে টাকা দিয়ে মিমাংসা করে রাজশাহী চাকরি করতে চলে গেছে।বদলগাছী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) আবু রায়হান বলেন, চকআধাইপুর গ্রামের আলম নামের সেনাবাহিনীর এক যুবক ছুটিতে এসে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শ্রী: অশিতের স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। কিন্তু পরে ঐ নারী শুক্রবার দুপুরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাঁর আত্মীয় স্বজন দেখতে পেয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং ভিকটিমের স্বামী অশিত কুমার নিজে বাদি হয়ে ধর্ষণের মামলা করে। ধর্ষণের মামলা ধামাচাপা এবং মিমাংসা করে দেওয়ার কথা বলে ধর্ষণকারীর কাছে থেকে ১লাখ ৫০হাজার টাকার ব্যাংক চেক নিয়ে পালিয়ে যাবার সহযোগিতা করেন মাতবর। মামলা হওয়ার পরে প্রভাবশালী মাতবরকে ব্যাংক চেকসহ আটক করা হয়েছে। তবে সেনাসদস্যকে আটক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com