শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

বদলগাছীতে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ:
প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি পালনের শুরুতেই উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য-শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ- ৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ, উপজেলা আওয়ামীলীগের সকল ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সম্পাদক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, ছাত্র- ছাত্রী, সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com