বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদলগাছীতে টিসিবির পণ্য দেওয়াকে কেন্দ্র করে এক মেম্বারের নাক ফাটালো আরেক মেম্বার

Reading Time: 2 minutes

নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে টিসিবি পণ‍্য বিতরণকে কেন্দ্র করে চেয়ারম্যানের সামনে মেম্বারের নাক ফাটালেন একই ইউপির আরেক আরেক মেম্বার।
বদলগাছী থানার জিডি সূত্রে জানা গেছে, কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও এন আইডি কার্ডের ফটোকপিতে চেয়ারম্যানের সিল সম্বলিত টোকেন দিয়েন বিক্রি করা হয়েছে পন্য। প্রত্যেক কার্ডধারীকে ২ কেজি সোয়াবিন তেল, মসুর ডাল ডাল ও ১ কেজি চিনি প্রদান করা হয়। এমনকি সেই সময় কোন ট‍্যাগ অফিসার উপস্থিত ছিলেন না বলে টিসিবি নিতেস আসা ব‍্যক্তিরা জানান।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানাযায়, গত ২রা জুলাই নওগাঁর বদলগাছীর মথরাপুর ইউপিতে টিসিবি পণ‍্য বিতরণ চলা কালীন সময়ে টিসিবি পণ‍্য না পাওয়ায় ৭নং ওয়ার্ডের মেম্বার সাথে ২নং ওয়ার্ড মেম্বারের বাকতন্ডিতা। গত শনিবার ৬,৭,৮,৯নং ওয়ার্ডের টিসিবি পণ‍্য বিতরন কালে দুপুর ১টায় পণ‍্য শেষ হয়। এ সময় ৭নং ওয়ার্ডের ৭/৮টি কার্ডের ব‍্যক্তি টিসিবি পণ‍্য না পেলে টিসিবি নিতে আসা লোকজন বিষয়টি ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান কে জানালে আব্দুল মান্নান টিসিবি ডিলারকে টিসিবির পণ‍্যের বাপারে বললে টিসিবি ডিলার বলেন মালামাল বিতরণ শেষ হয়েছে আপনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন। আমি ডিলার কে নিয়ে চেয়ারম্যানের কক্ষে চেয়ারম্যানের সাথে কথা বলতে ২নং ওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম বাবু চেয়ারম্যানের সামনে আব্দুল মান্নানকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে আব্দুল মান্নান রেজাউল ইসলামকে গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে রেজাউল ইসলাম বাবু আব্দুল মান্নানের নাকে হাতে থাকা কোন বস্তু দ্বারা আঘাত করলে আব্দুল মান্নান সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে।পরে স্থানীয় মেম্বারের সহযোগিতায় আব্দুল মান্নান কে উদ্ধার করে স্থানীয় বদলগাছী হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব‍্যপারে রবিবার দুপুরে আব্দুল মান্নান বাদী হয়ে রেজাউল ইসলাম বাবুর বিরুদ্ধে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে উপস্থিত মেম্বার পরিমল বলেন, চেয়ারম্যানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে ২নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বাবু ৭নংওয়ার্ডের মেম্বার কে ধাক্কা মারলে ঘটনাস্থলে ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান আহত হয়।টিসিবি ডিলার বলেন, দুই মেম্বারের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পরে কী হয়েছে আমি জানিনা। ট‍্যাগ অফিসার লুৎফর রহমান বলেন, আমি টিসিবির ডিলারকে মাল দেওয়ার অনুমতি দিয়েছি। আমি সেই দিন মথরাপুরে ছিলাম না। এ ব‍্যপারে মথরাপুর ইউপির চেয়ারম্যান মাসুদ রানা বলেন, মেম্বারের জন‍্য বরাদ্দ ছিল ১৭৭টিকার্ড। আমি ১টা কার্ড বেশি দেই। পরে মেম্বাররা এসে আরো ৭টি কার্ড সই নিয়ে যায়। এতেই মালমাল শেষ হয়ে যায়। তাই এই ঝামেলা বাধে। আমার সামনেই কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউল ইসলাম বাবু আব্দুল মান্নান কে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে।
এ ব‍্যপারে রেজাউল ইসলাম বাবুর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেন নি। এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন,এ ব‍্যপারে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষ নিয়ে মিমাংসা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com