মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বদলগাছীতে নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন বদলগাছী, নওগাঁ :
নওগাঁর বদলগাছীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলার কর্মরত সাংবাদিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি)- ২০২৫ বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে বদলগাছী উপজেলার অনিয়ম- দুর্নীতি, শিল্প, সাহিত্য চর্চা, সংস্কৃতি, ও নাগফজলী আম উন্নয়ন বিষয়ক মতামত শোনেন এবং তা লিপিবদ্ধ করেন। আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে ভাবনাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি উপস্থিত সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন। তারমধ্যে নাগফজলী আম ও বাস শিল্পের উৎপাদন বিষয়ে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি জানান। এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, “সাংবাদিক সংস্থা,” বদলগাছী’র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জ্বার গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বলু সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com