শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

বদলগাছীতে পিক-আপ- ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী-ভান্ডারপুর সড়কে পিক-আপের সঙ্গে ইট বোঝাই ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মুন্না (১৭) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সেনপাড়া (হাজির মোড়) নামক স্থানে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক হতে সেনপাড়া (হাজির মোড়) বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো, এসময় পথেই ভান্ডারপুরগামী একটি (ঢাকা মেট্রো- ন২৩-১৫৬৯) পিক-আপের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্না (১৭) নিহত হোন। গুরুতর আহত হয়েছেন ট্রলির চালক ও অপর সহকারী। নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক হতে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এব্যপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
নওগাঁর বদলগাছী-ভান্ডারপুর সড়কে পিক-আপের সঙ্গে ইট বোঝাই ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মুন্না (১৭) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সেনপাড়া (হাজির মোড়) নামক স্থানে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক হতে সেনপাড়া (হাজির মোড়) বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো, এসময় পথেই ভান্ডারপুরগামী একটি (ঢাকা মেট্রো- ন২৩-১৫৬৯) পিক-আপের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্না (১৭) নিহত হোন। গুরুতর আহত হয়েছেন ট্রলির চালক ও অপর সহকারী। নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।
এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক হতে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এব্যপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com