বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদলগাছীতে পুলিশের চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক কনস্টেবল জেলহাজতে

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ;

নওগাঁ জেলার বদলগাছীতে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার নামে ৬ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের এক এএসআইকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায় গত ২২ মার্চ ২০১৯ইং তারিখে ঐতিহাসিক পাহাড়পুর ইউপির বিষপাড়া গ্রামের হেনারুল ইসলাম এর ছেলে তৌফিকুল ইসলামকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে ছয় লক্ষ টাকা নেয় বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত নুরুল হোসেনের ছেলে পুলিশ সদস্য এএস আই আনোয়ার হোসেন।চাকুরী না হলে টাকা ফেরৎ চাইলে তালবাহানা করে। এ ব্যপারে তৌফিকের মা রুমা বেগম বাদী হয়ে গত ১৭ জুন,২০২১ইং তারিখে নওগাঁ ৫নং আমলী আদালতে মামলা দায়ের করে। মামলা নং ১২২/২১(বদল) বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য বদলগাছী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে দায়িত্ব অর্পন করে। সহকারী ভুমি কমিশনার এর দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন সরেজমিনে তদন্ত ও স্বাক্ষীদের লিখিত জবান বন্দী নিয়ে একটি প্রতিবেদন বিজ্ঞ আদালতে গত ২৮ মার্চ,২২ইং তারিখে দাখিল করেন। বিজ্ঞ আদালত গতকাল ০৭ আগস্ট,২০২২ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিকাশ কুমার বসাক আসামী এএসআই আনোয়ার হোসেনকে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com