মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বদলগাছীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বদলগাছীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন বদলগাছী, নওগাঁ :
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নাঈম হোসেন উপজেলার সাদিশপুর গ্রামের মো. মজনুর ছেলে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নওগাঁ থেকে বদলগাছী হয়ে জয়পুরহাট যাচ্ছিল (ঢাকা মেট্রো- ব ১৪- ১৪৮৫) হানিফ বাসটি। বিপরীত দিক থেকে আসা নাঈম তার বাড়ি সাদিশপুর হতে মোটরসাইকেল যোগে বদলগাছী আসছিলো । এমতাবস্থায় বদলগাছী পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে বাস- মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একটি বাসের সাথে একটি মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিষ্ট হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বাসটিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল আরোহীকে নিহত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বলদগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান আলী বলেন, মোটরসাইকেল আরোহী নাঈমকে অপর দিক থেকে আসা বাস সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে গিয়েছে। মরদেহ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com