শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বদলগাছীতে মসজিদের অজুখানা তৈরী নিয়ে বিবাদে এক মুসল্লিকে গলা টিপে হত্যা

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :
নওগাঁ জেলার বদলগাছীতে মসজিদের অজুখানা তৈরি নিয়ে দুই মুসল্লির মধ্যে সৃষ্ট বিবাদে একজনকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে।এ অভিযোগে বদলগাছী থানা পুলিশ আব্দুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,১৯ আগস্ট,শুক্রবার মিঠাপুর ইউপির পুকুরপাড়া গ্রামের জুম্মার নামাজ শেষে মসজিদের অজুখানা তৈরি নিয়ে কথা কাটাকাটি শুরু হয় ঐ গ্রামের আকবর ও আব্দুর রহমানের মধ্যে।
এক পর্যায়ে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে আকবরের গলা চেপে ধরলে সে শ্বাসরোধ হয়ে মারা যায়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিয়ার রহমান বলেন, মসজিদের অজু খানা তৈরী নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে আকবরের গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আব্দুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে তিনজনকে আসামি করে বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com