শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদলগাছীর আধাইপুরে পটকা ফোটাতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুরে কালী পুজোয় পটকা ফুটিয়ে আনন্দ করতে গিয়ে শ্রবণ কুমার (১০) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রবণ কুমার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ও উপজেলার আধাইপুর ইউপির শ্রীকৃষ্ণপুর গ্রামের নিশি কান্তর ছেলে বলে জানা গেছে। আধাইপুর ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী মোঃ জাহিদ হোসেন জানান, শ্রী শ্রী কালি পূজা উপলক্ষে অন্যান্য শিশুদের সাথে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পটকা ফুটাতে গেলে আকষ্মিকভাবে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আরও বলেন পটকা ফুটাতে গিয়ে তার গলায় পটকার আগুনে খাদ্য নালি পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে বদলগাছী সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মুত্যু হয়। শ্রবণের এ অকাল মুত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কেউ বাদি না হওয়ায় মানবিক কারণে তাদের অনুরোধে লাশ পরিবারের নিকট সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com