সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বদলগাছীর পাহাড়পুরে ২২শ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর থেকে ২২০০ লিটার চোলাই মদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
৭ আগস্ট,রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের মেসার্স সজীব ট্রেডার্স এর পশ্চিমে অবস্থিত বদলগাছী-জয়পুরহাট রোডের পাশে গজারা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। গ্রেফতার ওই মাদক কারবারির নাম আব্দুস সামাদ (৫৭)। তিনি বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির তেজাপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের মেসার্স সজীব ট্রেডার্স এর পশ্চিমে অবস্থিত বদলগাছী-জয়পুরহাটগামী পাকা রাস্তায় মাদক চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ২২শ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আব্দুস সামাদকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করতেন। এরপর তিনি তা দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com