মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বন্যার্তদের সহায়তা করতে হাবিপ্রবিতে টিম গঠন

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর :
দক্ষিনাঞ্চলের বন্যার্তদের সহায়তা প্রদান করতে অনুষদীয়, বিভাগীয় ও ক্লাবভিত্তিক টিম গঠন করা হচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি)।
শিক্ষার্থী মারফত জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ৯ টি অনুষদ ও আলাদা আলাদা বিভাগে টিম গঠন করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেকেই কাজ শুরু করে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগের পাশাপাশি ব্যাচ ভিত্তিক টিম গঠন এবং ক্লাবগুলো সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। কতিপয় মাধ্যমে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার ক্লাব, গ্রীন ভয়েস, মুহুর্ত, প্রচেষ্টা হাবিপ্রবি সহ বেশ কিছু সংগঠন কাজ করছে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ৩৮৮ জন শিক্ষক রয়েছেন হাবিপ্রবিতে। প্রায় ১১ হাজার শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন লেভেলে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নরত। সবাই যদি নিজ নিজ সামর্থ্য অনুয়ায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন,তাহলে বড় একটি জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা সম্ভব হবে।
দক্ষিণাঞ্চলের এ ক্রান্তিলগ্নে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত শিক্ষক সমিতির কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com