শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

বাংলাদেশের আভ্যন্তরীণে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় জাসাসের মানববন্ধন

বাংলাদেশের আভ্যন্তরীণে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় জাসাসের মানববন্ধন

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে কেন, বাংলাদেশে এমন কি হয়েছে,যে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে। আজকে কেন এই কথা আসছে। শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত বলেই এই ধরণের কথা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন ধরণের অরাজকতা সৃষ্টি করা যাবে না। আন্দোলনে আহত অংশগ্রহণকারীদের খোঁজ খবর রাখতে এবং নিহত পরিবারের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন,ভারত আজকে আমাদের বিরুদ্ধে এক তরফা ভাবে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতনের পর পৃথিবীর কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি ,শুধুমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে। তিনি ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সেদিন তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে একটা পরিত্যক্ত জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। কিন্তু আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। আধিপত্যবাদ রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণে হস্তক্ষেপের প্রতিবাদে পাবনা জেলা জাসাসের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে
আধিপত্যবাদ রাষ্ট্র ভারত কর্তৃক বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ন্যক্কারজনক হস্তক্ষেপের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য মাহমুদুন্নবী স্বপন ও ডাঃ আহমেদ মোস্তফা নোমান। এ সময় জেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সহ বিভিন্ন উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com