রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

বাংলাদেশে উন্নয়নে শেখ হাসিনা অদ্বিতীয়-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
জাতির পিতার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-দুঃখীদের নানা প্রকার ভাতা, ত্রাণ-সহায়তা প্রদান করছেন। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। তিনি বাঙালি জাতিকে যতটুকু উন্নয়ন এনে দিতে পেরেছেন অন‌্য কোন নেতা/নেত্রী তা দিতে পারেনি। আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বেড়া উপজেলা কৃষকলীগের অধীনস্ত নতুন ভারেঙ্গা ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
ডেপুটি স্পীকার বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার কৃষি ও বিদ‌্যুৎ উৎপাদন এবং শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এখন ঘরে ঘরে বিদ‌্যুৎ পৌছে গিয়েছে। বর্তমানে গৃহহীনরা বিনামূল‌্যে জমির মালিকানাসহ ঘর পাচ্ছে। শেখ হাসিনা দেশী ও বিদেশী নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করেছেন। গতকাল তিনি পাতালরেলেরও উদ্বোধন করলেন। বাংলাদেশে মেট্রোরেল হতে পারে, এ বিষয়টি অনেক নেতা ও বুদ্ধিজীবীদের কাছেও ছিল অকল্পনীয়। মাটির নিচ দিয়ে রেল যোগাযোগ তৈরি হবে আমরা কেউ তা ভাবতে পেরেছিলাম? অথচ সবই আজ দৃশমান বাস্তবতা।
তিনি আরও বলেন, শুধু শহর কেন! আজ গ্রাম অঞ্চলেও উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধুর গ্রামকে শহরে রূপান্তরকরণের স্বপ্ন আজ দৃশ‌্যমান বাস্তবতা। এই (রাকশা) বাজারটিও আগে ছিলনা । যোগাযোগ ব‌্যবস্থার উন্নতির ফলে আজকে ঢাকা শহরের অনেক কিছুই এখন গ্রামে বসে পাওয়া যায়। এছাড়া মানুষের সক্ষমতাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
নতুন ভারেঙ্গা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক ও বোর্ড অব গভর্ন‌্যান্সের সদস‌্য ড. এস এম নাসিফ শামসসহ স্থানীয় গন্যমান‌্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত- (মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গনসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com