বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

বাংলাদেশে কোন কর্মহীন মানুষ থাকবে না -পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়ানাটোর :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার উপর অস্থা রাখুন,জননেত্রী শেখ হাসিনা সিংড়া উপজেলায ১২০০ গৃহহীন পরিবারকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন,দেশে কোন কর্মহীন মানুষ থাকবে না,ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম না। ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনী পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ। রাশিয়া সারাবিশ্বে তেল, সার, গ্যাস, বিদ্যুৎ, চাল-ডাল রপ্তানি করে থাকে। বর্তমানে তাঁরা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করতে পারছে না। মাত্র কয়েকমাস কষ্ট হতে পারে, তারপরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। সকল দুর্যোগ আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়েও সংকট মোকাবেলা করেছেন।রবিবার সকাল ১০টায় নিজ বাসভবনে সিংড়া উপজেলার ২০ জন ব্যক্তি/প্রতিষ্টানের মাঝে মাননীয় প্রতিমন্ত্রির স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক। পলক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে করোনা, বন্যাসহ প্রাকৃতিক ও মানুষসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। বিএনপি-জামায়াতের শাসনামলে তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। তাঁদের শাসনামল ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। বিএনপি সরকার জনগণের সাথে শুধু প্রতারনা করে গেছে। বিএনপির সময় বিদ্যুতের জন্য আন্দোলন করতে হয়েছে। শেখ হাসিনা সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছে। জনগণের বিপদে পাশে আছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তা-ঘাটের উন্নয়ন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com