বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে–উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ প্রধান

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।কিন্তু বিএনপি – জামায়াত বাংলাদেশকে নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, এই ষড়যন্ত্রকারীরা যে কোন সময় দেশে আবারও জ্বালাও পোড়াও করতে পারে।২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আঃ লতিফ প্রধান উপরোক্ত কথাগুলো বলেন।উপজেলা আওয়ামীলীগ দপ্তর রোকনুজ্জামান বুদু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, ডঃ ইবনে আজিজ মোঃ নুরুল হোদা ফরহাদ আব্দুল্যা সহ অন্যরা।শেষে শেখ হাসিনার সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com