শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রংপুরের মোহা: ইনামুল হক মাজেদী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি (শিক্ষক কর্মচারী ঐক্যজোট ভুক্ত) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন রংপুরের বিশিষ্ট শিক্ষক নেতা, সংগঠক ও রংপুর নগরীর কেল্লাবন্দ আদর্শ বহুমূখী দাখিল মাদ্রাসার সুপার মাও: মোহা: ইনামুল হক মাজেদী। গত ১২ সেপ্টেম্বর শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভুঁইয়ার সুপারিশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান মাও: মো: দেলোয়ার হোসেন তাকে এ পদে মনোনীত করেছেন। এছাড়াও রংপুর ও রাজশাহী বিভাগ ভিত্তিক মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় সহ-সভাপতি মাও: মোহা: ইনামুল হক মাজেদী (রংপুর)কে আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও: সেকেন্দার আলী (নওগাঁ)কে সদস্য সচিব করে আট সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, মাও: আ.ন.ম রুহুল ইসলাম (কিশোরগঞ্জ, নীলফামারী), মাও: জিয়াউর রহমান ( নিয়ামতপুর, নওগাঁ), মাও: তাজ উদ্দিন খান (বাগমারা-রাজশাহী), মাও: শাহিনুর রহমান (লালমনিরহাট সদর), মাও: মো: এনতাজ আলী চাঁন ( গাইবান্ধা সদর) ও মাও: আবুল কাশেম (রংপুর সদর)। এছাড়াও গত ৮ সেপ্টেম্বর মোহা: ইনামুল হক মাজেদী (রংপুর)কে আহবায়ক ও মাও: হোসেন সোহরাওয়ার্দী (পীরগাছা)কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটির অনুমোদন করেন। এদিকে রংপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক ও শিক্ষক নেতা মাও: ইনামুল হক মাজেদী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর-রাজশাহী বিভাগের আহবায়ক এবং রংপুর জেলা কমিটির আহবায়ক নির্বাচিত হওয়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/সুপার ও শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা নব-নির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। একই সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ১৬ দফা দাবীর সাথে সকল শিক্ষক-কর্মচারীদের একত্ত্বতা ঘোষণা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com