বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বাংলার বিবেক কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর  চার সাংবাদিক আহত লুটপাট 

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী :
রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা  কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়েছে এক দল মাদক কারবারি ও সন্ত্রাসীরা। শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর অক্ট্রয়মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এ হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের আসবারপত্র ভাংচুর ও অফিসে অবস্থানরত নারী সাংবাদিকসহ চার জন সাংবাদিককে মারধরসহ অফিসের টেবিলের ড্রয়ারে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া অফিসের সিসি টিভি ক্যামেরার হার্ডডিক্সও নিয়ে যায় তারা। এসময় মাদক কারবারিরা পারভেজ নামের একজন রিপোর্টারকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে ছেড়ে দেয় তারা। মাদক কারবারিদের আকস্মিক  হামলায় অফিসে অবস্থানরত সাংবাদিকরা ও আশপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এসময় তাদের হামলায় চারজন সাংবাদিক আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেন। যাওয়ার সময় হামলাকারীরা বাংলার বিবেক পত্রিকার প্রকাশক সম্পাদক আবু হেনা মোস্তফাজামান, পত্রিকাটির নির্বাহী সম্পাদক, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীকে হত্যার হুমকি দিয়ে যায়। ও ঘটনায় হামলাকারী মাদক কারবারিদের সহযোগী আসাদুল ইসলাম  দুখুকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়েছেন  রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আউয়াল, যুগ্ম  সম্পাদক মঈন উদ্দিন, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো প্রমুখ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পত্রিকা কার্যালয়ে ও সাংবাদিকদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com