বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় বাগমারা থানাধীন সুলতানপুর এলাকা থেকে এসকল অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অসএস্ত্রর মধ্যে রয়েছে: চাইনিজ কুড়াল -১৯ টি, ধারালো হাসুয়া -১৮ টি, ধারালো কুড়াল-৫টি, ধারালো বড় ছুরি- ৮টি, আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান- ৪টি, চাইনিজ রাইফেলের গুলি- ২ রাউন্ড, শর্টগানের রাবার বুলেট -১ রাউন্ড এবং হাত বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য গান পাউডার -৪ কেজি ১৫০ গ্রাম।
শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারেন, রাজশাহীর বাগমারা থানাধীন সুলতানপুর গ্রামে কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রæপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় , উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বি-শৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com