বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বাগমারায় বিএসটিআইয়ের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা আদায়

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
উপজেলা প্রশাসন বাগমারা, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শিমুল এন্ড সিহাব ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, হাটগাঙ্গোপাড়া বাজার, বাগমারা, রাজশাহী প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহন ব্যতিরেকে মান চিহ্ন ব্যবহার করে উল্লেখিত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরন করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে বাগমারার মচমইল বাজারে তমা বেকারি প্রতিষ্ঠানটিকে তাদের কেক পণ্যের অনুক‚লে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স আগামী ১৫ (দিনের) মধ্যে প্রক্রিয়াকরণের নির্দেশনাও দিয়েছেন বিজ্ঞ আদালত। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি), বাগমারা, রাজশাহীর নেতৃত্বে উল্লেখিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে আদালতকে সহযোগিতা করেছেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com