মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঘায় কথাকাটির জেরে যুবককে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে লিখন হোসেন (২৬) নামের এক বেসরকারী কোম্পানির কর্মচারী কুপিয়ে হত্যা করেছে নাসিফ হোসেন নামের এক প্রতিবেশী। মঙ্গলবার সকালে ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত লিখন হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের সাদেক আলীর ছেলে। জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মার জলাশয়ে মাছ ছাড়ে লিখন ও তার পরিবারের লোকজন। একই গ্রামের বাচ্চু হোসেনের ছেলে নাসিফ হোসেন (৩৫) ওই ছাড়া মাছ গলিকে নিজের দাবি করে বাধা দেয়। এ নিয়ে সোমবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এরই জেরে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে লিখন হোসেনের বাড়ির পাশে দাড়িয়ে ছিল প্রতিবেশী নাসিফ হোসেন। এ সময় লিখন বাড়ি থেকে বের হলে সোমবারের কথাকাটাকাটির জের ধরে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিখনের মা হাসেনা বেগম বলেন, আমার ছেলে ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করে। রোববার ছুটি নিয়ে বাড়ি এসেছে। আমার প্রতিবেশি বাচ্চুর ছেলে নাসিফ হোসেনের সাথে সোমবার দুপুরে পদ্মা নদীর ধারে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বাড়ির পাশে একা পেয়ে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর ও কিশোরপুর গ্রামের আবদুর কাদের মোল্লা বলেন, পরস্পর তারা প্রতিবেশি। লিখন হোসেনের কোন জমি নেই। সে পদ্মার পানি কমে যাওয়ায় কিছু জলাশয় হয়েছে। সেখানে কিছুদিন আগে মাছ ছেড়েছে লিখন। পদ্মার ধারে নাসিফ হোসেনের জমি দাবি করে জলাশয়ে মাছ চাষ করতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে বাঘা থানার (ইন্সপেক্টর) ওসি তদন্ত সবুজ রানা বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতাালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com