সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

বাঘায় ফেনসিডিল-সহ নারী মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বাঘায় ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোছাঃ লাভলী (৪০), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজশাহীর বাঘা থানাধীন কিশোরপুর সগনীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোছাঃ লাভলী, সে বাঘা থানার কিশোরপুর সগনীপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের স্ত্রী। মঙ্গলবার (২৬ ডিেিসম্বর এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, বাঘা থানাধীন কিশোরপুর সগনীপাড়া গ্রামের লাভলীর বসত বাড়ীর গেইটের সামনে তিনজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার সাথের অপর দুইজন সহযোগী একই গ্রামের মোঃ আলী হোসেন (৪৮) ও মোঃ জীবন হোসেন (২০) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী লাভলীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com