মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বাঘায় বিদেশী পিস্তল-সহ অস্ত্র কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজা গুলি-সহ মোঃ রতন (৩০) নামের এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২০ মার্চ ) রাত ৮টায় বাঘা থানাধীন হেলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ রতন, সে রাজশাহীর চারঘাট থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রেকাতের ছেলে। বৃহস্পতিবার (২০ মার্চ ) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বুধবার ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যানা যায়, বাঘা থানার হেলালপুর চারঘাট টু বাঘা গামী সড়কের উপর জনৈক ব্যক্তি অবৈধ অস্ত্র-সহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র কারবারী মোঃ রতনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে প্যান্টের সাথে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার অস্ত্র কারবারীর বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে বাঘা থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com