রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

বাঘায় বিপুল পরিমাণ ফেনসিডিল-সহ র‍্যাবের জালে ২জন মাদক কারবারী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় ৫৮৯ বোতল ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টায় বাঘা থানাধীন বাঘা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবাররীরা হলো: রাজশাহী মহানগরীর পবা থানাধীন মদনহাটি গ্রামের মৃত মেছের আলীর ছেলে মোঃ নাজমুল হুদা (৩৫) ও কাটাখালী থানাধীন নওদাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩০)।মঙ্গলবার দুপুরে র‍্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারী ১টি সিএনজি যোগে চারঘাট থানার ইউসুফপুর হতে বাঘা থানার দিকে মাদকের বড় চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় বাঘা থানাধীন বাঘা বাজারের সামনে চারঘাট টু বাঘা গামী পাঁকা রাস্তার উপর র‍্যাবের একটি চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় বর্নিত সিএনজি চেকপোষ্টের সামনে আসলে সংকেত দিয়ে থামিয়ে ৫৮৯ বোতল ফেনসিডিল-সহ নাজমুল হুদা ও সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত সিএনজি।গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com