সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

বাঘায় বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় ১৬০ পিচ ইয়াবা-সহ মোঃ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।গ্রেফতার মাদক কারবারি মোঃ রবিউল ইসলাম (২৫)। সে রাজশাহীর বাঘা থানার হরিরামপুর গ্রামের মোঃ আসকানের ছেলে।মুখপাত্র জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহীর বাঘা থানাধীন মহদীপুর মন্ডলপাড়া গ্রামে জনৈক মাদক কারবারী ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকাল পৌনে ৪টায় বর্নিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি রবিউল ইসলামকে গ্রেফতার করে এসআই মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স।এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যরেম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com