সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি শহিদুল গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত ৪টায় রাজশাহীর বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতার মোঃ শহিদুল ইসলাম (৪৫), সে রাজশাহী জেলার বাঘা থানার পাকুড়িয়া গ্রামের মোঃ নুর জামালের ছেলে।শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম। তিনি জানান, শুক্রবার দিনগত গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামে জনৈক মোঃ শহিদুল ইসলামের বসতবাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর ১জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল-সহ বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শনিবার ভোর রাত ৪টায় ৫০০ বোতল ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে একটি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে বাঘা থানা পুলিশ।উল্লেখ্য, মোঃ শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে বাঘা থানায় ৮টি মামলা রুজু হয়েছে।স্থানীয়রা জানায় বাঘার থানার মাদক ডিলার সুলতান ধরা ছোয়ার বাইরে থেকে মাদকের কারবার অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com