বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঘায় বিপুল পরিমান ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম ধ্বংস একধিক প্রতিষ্ঠানকে জরিমানা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরী সরঞ্জাম জব্দ, বিপুল পরিমান গুড় ধ্বংস এবং একাধিক প্রতিষ্টানের মালিকদের কাছ থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী ।
অসাধু ভেজাল গুড় ব্যবসায়ীরা হলো: বাঘা থানার চকসিংগা পাঁচপাড়া গ্রামের মনিরুল ইসলাম(২৫) ও তার ভাই ভাই-মোঃ শরীফুল ইসলাম, একই গ্রামের শ্রী রতন মন্ডলের স্ত্রী মিনা রানী(৩৫), মোঃ নাজিমের ছেলে মোঃ কাজিম উদ্দিন(৪৫), মোঃ রজব আলীর ছেলে মোঃ সবুজ আলী(৩২), মোঃ সাহার আলীর ছেলে মোঃ রকি আহাম্মেদ (২৩), মোঃ আলেম উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন(৩৮), মোঃ শাহাজ আলীর ছেলে মোঃ মিঠুন আলী(৩০), বুধবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাকাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বাঘা থানাধীন চকসিংগা পাঁচপাড়া গ্রামে ৭টি কারখানায় ভেজাল গুড় তৈরি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ফজলে এলাহী, সহকারী পরিচালক (মেট্রোঃ), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর নেতৃত্বে র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল। এ সময় জব্দ করা হয় ভেজাল গুড়- ৩৬০০ কেজি, চুন-৫ কেজি, হাইড্রেস-৩ কেজি, সোডা-৬ কেজি, ডালডা- ১২ কেজি, রং-৪ কেজি, ফিটকিরি-৩ কেজি, চিনি-৫৫০ কেজি। এ সময় প্রতিষ্টানের মালিকদেরকে নগদ- ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত নগদ অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিকগন ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com