বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বালতি ও হাড়ির মধ্যে লুকানো ছিলো ৩০ কেজি গাঁজা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
নাটোরের সিংড়ায় বালতি ও হাড়ির ভেতর লুকানো অবস্থায় ৩০ কেজি গাঁজা-সহ এক নারী ও দুই পুরুষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী।রবিবার (৮অক্টোবর) দিনগত রাত ১১টায় সিংড়ায় থানাধীন বালুয়াবাসুয়া গ্রাম সংলগ্ন মহাসড়কের উপর আসিফ স্পেশাল নামের একটি যাত্রী বাহী বাসে তল্লাশী চালিয়ে বালতি ও হাড়ির ভেতর লুকানো অবস্থায় ৩০ কেজি গাঁজা-সহ এক নারী ও দুই পুরুষ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার উত্তর কাশিপুর জোলাটারি গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৬), একই থানার অনন্তপুর বালাবাড়ী বাজার এলাকার মোঃ আবদুল মান্নানের ছেলে মোঃ নূর আলম ও একই গ্রামের জাহিদুলের স্ত্রী মোসাঃ হালিমা বেগম (৩৫)।অভিযানটি পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিতদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক মোহাঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ শহিদুল ইসলাম আকন্দ এসআই মোঃ শাজাহান আলী ও সঙ্গীয় ফোর্স।এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তকার্য পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com