বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় আওয়ামী লীগের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

এএইচএম মাসুক, পাবনা:

বিএনপির সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে রাজপথে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপিকে রূখে দিতে নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে দুই ঘন্টা ব্যাপী এই গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টার দিকে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা গণজমায়েতে অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠি দেখা যায়। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে একটি মিছিল আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী হল মোড় পদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সমাবেশে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com