বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

বিএনপির বিরুদ্ধে গনজমায়েত ও জনসভা খন্দকার আজিজুল হক আরজুর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেড়া, পাবনা : গতকাল বিকাল ৪ ঘটিকায় নগরবাড়ি ঘাট সংলগ্নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ০২ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি,পাবনা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু,তার নিজ নির্বাচনি এলাকায় ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় সহ সভা সমাবেশ গণসংযোগ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সোমবার ৩ জুলাই বিকেলে আমিনপুর থানাধীন নগরবাড়ি মসজিদ মোড়ের আরজু সমর্থক গোষ্ঠীর আয়োজনে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির বিরুদ্ধে গনজমায়েত ও জনসভা করেন। জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আরজু বলেন,আমার ৫৩ বছর রাজনৈতিক জীবনে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে ছিলাম,আছি এবং আগামিতেও আপনাদের পাশে থেকে আমার বাকি জীবন আপনাদের সেবায় নিয়োজিত করতে চাই।আপনারা যদি চান তাহলে আমি আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলবো।আর জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদেরকে পাশে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে সহযোগিতার করবো। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com