বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু দেশে ফেরায় সিরাজগঞ্জের বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু দেশে ফেরায় সিরাজগঞ্জের বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশে ফিরে আসায় সিরাজগঞ্জের বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত ভাব লক্ষ্য করা যাচ্ছে। রোববার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে থাইল্যান্ড থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির হাজারো নেতাকর্মীরা প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান। সিরাজগঞ্জ থেকে কয়েক সহস্রাধিক নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং জিয়া উদ্যানে গিয়ে জড়ো হন। ইকবাল হাসান মাহমুদ টুকু বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমান জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। আর আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। জানাযায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ব্যক্তিগত সফরে বিদেশে যাওয়ার পর গত বছরের ১১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তখন থেকেই তিনি থাইল্যান্ডে ছিলেন। এবিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের জেলা বিএনপির অভিভাবক। তিনি দেশে ফিরে আসায় সিরাজগঞ্জের বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আজ খুশি এবং উজ্জীবিত। সেটা শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রমাণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com