শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বিএনপি নেতার স্ত্রী থেকে কেন্দ্রীয় আ.লীগের সদস্য হওয়ার অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,ঝিনাইদহ:
বিএনপি নেতার স্ত্রী থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য হওয়ার অভিযোগ উঠেছে পারভীন জামান কল্পনার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। বিষয়টি তদন্ত পূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থ গ্রহণের দাবী জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।তথ্য নিয়ে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ কামরুজ্জামানের কন্যা পারভীন জামান কল্পনা ঢাকা সিটি করপোরেশনের ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ফরিদ উদ্দীন বিএনপির সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন।বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছে ফরিদ। ২০০১সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্বামী ফরিদের সাথে সক্রিয় ভাবে বিএনপির মিছিল মিটিং এ অংশগ্রহণ করতো কল্পনা। এভাবে ২০১৪ সাল পর্যন্ত বিএনপির রাজনীতির মাঠে ছিলেন পারভীন জামান কল্পনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ-১(শৈলকূপা) আসন থেকে মনোনয়নের জন্য এলাকায় গণসংযোগ করতে আসলে সম্প্রতি বিষয়টি চাউর হয়।এ সকল অভিযোগ অস্বীকার করে পারভীন জামান কল্পনা জানান, ফরিদের সাথে আমার বিয়ে হয়েছিল তবে তার সাথে অনেক আগেই আমার ডিভোর্স হয়ে গেছে।বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ আবেদ আলী জানান, পারভীন জামান কল্পনার পিতা এক সময় আওয়ামী লীগের প্রথম সারির নেতা ছিলো। সেই ইমেজকে কাজে লাগিয়ে সে কেন্দ্রীয় কমিটির মত গুরুত্বপূর্ণ জায়গায় পদ বাগিয়ে নিছে। তার স্বামী বিএনপির সক্রিয় রাজনীতির সাথে জড়িত সেটা সম্ভবত যাচাই-বাছাই না করেই তাকে পদ দিয়েছে। কল্পনা বিএনপি মাইন্ডের হওয়ায় ঝিনাইদহ আওয়ামী লীগে বিভেদ তৈরি করছে। ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছে না। আমি দলের হাই কমাণ্ডের কাছে দাবী জানাচ্ছি অনতিবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com