রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় দুই বেকারিকে জরিমানা

Reading Time: < 1 minute

আব্দুল হাশেম,রাজশাহী:
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় দুটি বেকারিকে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে।সোমবার (২৮ আগষ্ট) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান উপপরিচালক (সিএম) মোঃ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার উপজেলা প্রশাসন চারঘাট ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরপর থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এ অভিযান অব্যহত থাকবে বলেও তারা জানিয়েছেন।চারঘাটে অভিযান পরিচালনার সময় নন্দনগাছীর রিফাত বেকারী এবং ইয়াছিন বেকারী’কে তাদের উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যগুলির অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দু’টিকে পৃথক পৃথক ভাবে ১০,০০০.০০ (দশ হাজার মাত্র) টাকা করে সর্বমোট ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।উক্ত অভিযানে বেকারিগুলো থেকে জব্দকৃত স্যাকারিন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আদালতের নির্দেশে ধ্বংশ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফের নেতৃত্বে ও পরিচালনায় অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com