মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

বিক্রি করতে আনা সাড়ে ৩শ’গ্রাম গাঁজাসহ অটক ৪ রাবি ছাত্রলীগ নেতা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিপুল পরিমাণ গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর (ইবলিশ চত্বর) থেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা গাঁজা সেবনকালে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১২ পলিথিনে ভরা ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের সংরক্ষণে রেখেছিল তারা বলে জানা গেছে। আটক চার ছাত্রলীগ নেতা হলেন- শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তারা সকলেই  বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। আটকৃতদের মধ্যে আরিফ বিন সিদ্দিক ও সাইফুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রক্টর দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে  বিশ্ববিদ্যালয়ের  একটি প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে টহল (পাহারা) দিচ্ছিলেন। এ সময় ওই চার ছাত্রলীগ নেতাকে গাঁজা সেবন করতে দেখেন তারা। এসময় প্রক্টরিয়াল তাদেরকে আটক করে তাদের ব্যাগ সার্চ (তল্লাশি) করলে সেখানে গাঁজার ১২টি পোটলা পাওয়া যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে প্রক্টরিয়াল বডির কাছে আটকরা জানান, ক্যাম্পাসে তারা নিয়মিত গাঁজা সেবন ও ক্যাম্পাসে গাঁজা সরবরাহ করেন। এ বিষয়ে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি মাত্র বিষয়টি জানতে পারলাম। এখন খোঁজ নিচ্ছি। যদি এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা গাঁজাসহ তাদেরকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব।’ মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজনকে থানায় হস্তান্তর করেছে। তবে পলাতক দুইজনের নামেও মামলা রুজু হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানায় ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com