শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বিজয় তুমি

Reading Time: < 1 minute

কবি : রিপন গুণ

বিজয় তুমি এসেছিলে!
বাহান্ন’র ভাষা শহীদের রক্তের জোয়ারে ভেসে,
ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর
একাত্তরের ৭ই মার্চের অগ্নিঝরা ভাষনে।

বিজয় তুমি এসেছিলে!
কোটি বাঙালীর মুক্তিকামী প্রাণের স্পন্দনে,
লাখ শহীদের রক্তগঙ্গায় ভেসে-
বাংলার সূর্য সন্তানদের নির্ভয়ে আত্মাহুতিতে।

বিজয় তুমি এসেছিলে!
সন্তানহারা মায়ের বুক ফাটা হাহাকারে,
লক্ষ মা-বোনের ইজ্জততের বিনিময়ে আর
বীরাঙ্গনা মায়ের শাড়ির পবিত্র আঁচলে।

বিজয় তুমি এসেছিলে!
রণাঙ্গনের বীর যোদ্ধাদের, মুক্তির অগ্নিশপথে
দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে-
রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণে।

বিজয় তুমি এসেছিলে!
একাত্তরের ১৬ই ডিসেম্বরে-
শস্য-শ্যামল এই বাংলার আঙিনা জুড়ে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com