শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বিভাগে প্রাথমিক শিক্ষা পদকের ১৪ ক্যাটাগরির ৫টিতেই শ্রেষ্ঠ শেরপুর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ১৪ ক্যাটাগরিতে পাচঁটিতেই শ্রেষ্ঠ হয়েছে শেরপুর।প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সোমবার (২ অক্টোবর ) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগের আওতায় ৪ জেলার শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে বিভাগীয় পর্যায়ে ১৪টি ক্যাটাগরির মধ্যে ৫টিতেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শেরপুর।বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর শেরপুর পিটিআইয়ের মো. আব্দুর রাজ্জাক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো.শফিউল আলম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) জঙ্গলখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমা রাণী ঘোষ ও শ্রেষ্ঠ পিটিআই নির্বাচিত হয়েছে শেরপুর পিটিআই।জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাকে এগিয়ে নিতে অবদান রাখা, শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে কাজ করা, শিক্ষার্থীদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত করা,সঠিকভাবে পাঠদান করা, সঠিক সময়ে বিদ্যালয়ে হাজিরা দেয়া, বিদ্যালয় পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠদের নির্বাচিত করে তাদের প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ দেওয়া হচ্ছে।শেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার আগে তারা স্ব-স্ব উপজেলা ও জেলা পর্যায়ে স্ব-স্ব অবস্থান থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। তবে বিভাগীয় পর্যায়ে ১৪টি ক্যাটাগরির মধ্যে ৫টিতেই শেরপুর জেলা শ্রেষ্ঠ হয়েছে।
শেরপুর পিটিআইয়ের সুপারিটেনডেন্ট লিপিকা মজুমদার বলেন, শেরপুর পিটিআই নান্দনিক ও মনোরম পরিবেশে অবস্থিত। এখানকার অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে গত তিন বছর থেকেই সেরা অবস্থানে রয়েছে আমাদের পিটিআই।অব্যহত থাকবে। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাবো। এ সাফল্যে আমি আরো অনুপ্রাণিত হবো।এদিকে বিভাগীয় পর্যায়ে ৫ ক্যাটাগরিত শ্রেষ্ঠ হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি অভিনন্দন জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com