শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

বিশাল গাঁজা গাছসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী
র‍্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫ বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার করে থাকে। তারই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী’র জিডি নং-১৫, পিসিসি নং-২৩৭/২৩, তারিখ- ০১/০৮/২০২৩ খ্রিঃ মূলে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বামনিদহ (বামনিদহ দেড়পাড়া) গ্রামস্থ জনৈক মোঃ সিরাজুল ইসলাম(৫০) এর পুকুর পাড়ের মাছের ঘেরের জায়গায় পূর্ব-মুখি বসতঘরের মালিক পলাতক আসামী মোঃ মারুফ হোসেন(৪৬) পিতা-মৃত মজিদ, উভয় সাং- বামনিদহ, পোঃ পরানপুরদহ, থানা-চারঘাট, জেলা-রাজশাহী এর বসতঘরের সামনে বারান্দার সাথে লাগানো পুকুর পাড়ে চাষরত অবস্থায় ০১(এক)টি সতেজ অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ, যাহার যাহার ওজন অনুমান-২০কেজি এবং উচ্চতা অনুমান-১২ ফুট , ডালপালা সবুজ রংয়ের পাতাসহ আসামী ১। মোছাঃ মুনজুরা খাতুন (৩৩), স্বামী- মোঃ মারুফ হোসেন, সাং- বামনিদহ, পোঃ পরানপুরদহ, থানা-চারঘাট, জেলা-রাজশাহী কে আটক করে।উক্ত গ্রেফতারকৃত আসামীকে গাঁজা গাছ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহার দেওয়া তথ্য মতে গাঁজা গাছ চাষ করে গাঁজা উৎপাদন করে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত উক্ত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com