শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ পাবনার ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

বিয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজি

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীসহ দীর্ঘদিন যাবত বিভিন্ন হাট বাজারে মেয়ে বিবাহ দেওয়ার কথা বলে বিভিন্ন মিথ্যা অজুহাত দেখিয়ে চাঁদাবাজি করার সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয় রফিক ও রেজাউলকে।
এ সময় রফিক ও রেজাউলকে আদালত অর্থদণ্ডাদেশ প্রদান করেন। তারা মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজি করতেন!ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার ঝিনাইগাতী উপজেলার বনগাঁও নতুনপাড়া গ্রামের সফিউদ্দিনের ছেলে মো. রফিক (৫৫) ও শেরপুর সদর উপজেলার মৃত শহিদ মিয়ার পুত্র রেজাউল করিম (৩০) দীর্ঘদিন যাবত ঝিনাইগাতীর হাটবাজারসহ বিভিন্ন হাট বাজারে মেয়ে বিবাহ দেওয়ার খরচের কথা বলে চাঁদাবাজি করে আসছেন।বুধবার (১১ অক্টোবর) ঝিনাইগাতী বাজারের ভূমি অফিস সংলগ্ন এলাকায় ওই দুইজন ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয়। এ সময় আটককৃত দুজন মিথ্যা কথা বলে টাকা উত্তোলন করছে বলে স্বীকার করে। পরে তাদের প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মুচলেকায় তারা উল্লেখ করেন ভবিষ্যতে এমন মিথ্যা চাঁদাবাজি থেকে বিরত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com