শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

বৃষ্টির পানিতে ভাসছে রাজশাহী নগরী জলাবদ্ধতায় নাকাল জনজীবন

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে ২৫৪ দশমিক ৬ মিলিমিটার। চলতি মাসের পাঁচদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩৬ দশমিক ৯ মিলিমিটার। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। শুধু বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৮ মিলিমিটার। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এর আগে ২৪ সেপ্টেম্বর ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষণ কর্মকর্তা হেলেন খান বলেন, রাজশাহীসহ সারাদেশে ভারী বর্ষণ চলছে। এটি আগামী দু-একদিন থাকতে পারে। এরপর আবহাওয়া স্বাভাবিক হবে।এদিকে সর্বোচ্চ বৃষ্টিপাতে পানিতে ভাসছে রাজশাহী নগরী। নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও রাস্তার ওপর গাছ ভেঙে পড়েছে। পাড়া-মহল্লার ঘরে ঢুকেছে পানি। আকস্মিক এ ভারী বর্ষণে বিপাকে পড়েছেন নগরবাসী।নগরীর বর্ণালি মোড় এলাকায় দেখা যায়, সড়কে হাঁটুসমান পানি জমেছে। এ মোড় থেকে সাহেববাজারের দিকে নেমে যাওয়া রাস্তাটিতে কোমর পানি। কাদিরগঞ্জ হয়ে দড়িখড়বোনা-রেলগেট সড়কেও হাঁটুসমান পানি জমে ছিল। এছাড়া নগরীর ল²ীপুর, উপশহর, ভদ্রাসহ মূল শহরের বাইরের এলাকাগুলোতেও পানি জমে গেছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।নগরীর মুসলেম হাই স্কুলের মোড়, হেতেমখাঁ, ষষ্টিতলা, তেরখাদিয়া, ডাবতলাসহ বেশ কিছু এলাকার বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে জলাবদ্ধতায় আটকে পড়েছে মানুষ।ভারি ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার এই চিত্র শুধু যে রাজশাহী নগরীতে, তা নয়। রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলার নি¤œ এলাকায়তেও জলাবদ্ধতায় সহ¯্রাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। অবশ্য বেশকিছু এলাকায় কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমেও গেলেও অধিকাংশ এলাকায় ভোগান্তি পোহাতে হচেছ নগরবাসীকে।নগরবিদরা বলেন, ভেবে দেখা দরকার, যদি ২৪ ঘণ্টা কিংবা ৪৮ ঘণ্টা টানা বৃষ্টিপাত হয়, তাহলে নগরীর জলাবদ্ধতা সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে? শহরের পুকুরগুলো ভরাট, ড্রেনগুলো অবৈধ দখল, পানিপ্রবাহ ঠিক না থাকা এবং পানি শোষণের জন্য উন্মুক্ত জায়গার অভাব অনাকাঙ্ক্ষিত এ জলাবদ্ধতার কারণ বলে জানিয়ে আসছেন তারা।নগরবিদরা আরও বলেন, আবার জলাবদ্ধতার দায় শুধু কর্তৃপক্ষকে দিলেও চলবে না, নগরবাসীরও এক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেনের স্বাভাবিক প্রবাহ যেন ব্যাহত না হয়, নগরবাসীকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এজন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রকৌশলী ও নগরবিদদের সমন্বয়ে জলাবদ্ধতা সংকট সমাধানে সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com