শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বেগুনী রঙের ধান গাছ লাগিয়ে জাতীয় পতাকা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন , শেরপুর :

বাংলাদেশের জাতীয় পতাকার আদলে বেগুনী রঙের বোরো ধান চাষ করে দেশ প্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর রণঞ্জিত সাহা নামে এক ধান চাষী। উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের ব্যবসায়ী রণঞ্জিত সাহা তার কৃষি খামারে এ ধান চাষ করেছেন। তার এ চিত্রকর্ম দেখতে প্রতিদিন দুর-দুরান্তের উৎসুক মানুষ ছুটে আসছেন জানা গেছে, দেশপ্রেম প্রকাশে ব্যবসায়ী রণঞ্জিত সাহার শখ ছিল সবুজের বুকে লাল বৃত্তে জাতীয় পতাকার আদলে ধানের মাঠ গড়ার। তাই তার আবাদী জমিতে স্বপ্ন পুরনে জাতীয় পতাকার মাঝখানের লাল বৃত্ত ভরাট করেছেন বেগুনি রঙের ধান গাছ লাগিয়ে। প্রথমে ধান ক্ষেতের চারপাশে বেগুনী রঙের ধান গাছ দিয়ে বর্ডার তৈরী করে তার ভিতরে সবুজ। আর মাঝখানে সেই বেগুনী রঙের ধানের চারা দিয়ে জাতীয় পতাকার আদলে একটি ধানক্ষেত তৈরি করেছেন তিনি। ধান গাছের রঙটা বেগুনী হলেও সবুজের বুকে ওই বেগুনী রঙটা অনেকটা লাল রঙের মতো। দুর থেকে দেখতে বেগুনী রঙটি লাল বৃত্তই মনে হয়। যা দেখতে অনেকটাই আমাদের জাতীয় পতাকার মতো। গত বছরও চাষী রণঞ্জিত সাহা ধান ক্ষেতে এমন চিত্রকর্ম ফুটিয়ে তুলেছিলেন। প্রতিদিন তার কৃষি খামারে অসংখ্য দর্শনার্থী ভীড় করছেন ধান ক্ষেতে জাতীয় পতাকার এ চিত্রকর্ম দেখতে। দেশপ্রেমের এমন দৃশ্য দেখতে দুরদুরান্ত থেকে উৎসুক লোকজন এসে ছবি ও সেলফি তুলছেন।
চাষী রণঞ্জিত সাহা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি ধান ক্ষেতে জাতীয় পাতাকা তৈরি করেছি। এছাড়া আমার শখ ছিল ধান ক্ষেতে জাতীয় পতাকা আঁকার। এবারের বোরো আবাদে সেই স্বপ্ন পুরণ হয়েছে। ভালো লাগে তখনই যখন দেখি উৎসুক মানুষ এসে আমার এই জাতীয় পতাকার ধান ক্ষেতে ছবি কিংবা সেলফি তুলে। তিনি আরো বলেন, প্রতি বছরই ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও স্মৃতি সৌধের চিত্র ফুটিয়ে তোলার ইচ্ছা আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com