বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বোসপাড়া পুলিশ ফাড়িঁ ইনচার্জকে নারী মাদক কারবারীর হুমকি

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মুঠো ফোনে ফোন দিয়ে ফাঁসানো হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।বুহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে একই থানার খরবোনা এলাকার এক চিহ্নিত নারী মাদক কারবারি এ হুমকি দেন বলে জানিয়েছেন ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ সাইদুজ্জামান।তিনি বলেন, গত মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় ভাংড়ি ব্যবসার আড়ালে মাদক বিক্রেতা শহীদকে মাদক-সহ আটক করা হয়। ওই মামলায় মাসুদা নামের এক নারীকে পলাতক আসামী দেখানো হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে নারী মাদক কারবারি জনৈক সেলিনা বোসপাড়া ফাঁড়ি ইনচার্জের মুঠো ফোনে ফোন দিয়ে হুমকি দেন।মুঠো ফোনে সেলিনা বলেন, আপনি আমার লোককে আটক করে মাদক মামলা দিয়েছেন। আপনার বিরুদ্ধে কর্তা ব্যক্তিদের কাছে অভিযোগ দিব। এছাড়াও বিভিন্ন ভাবে ফাঁসানোর জন্য নানা ধরনের কথা বলে সেলিনা।এ ঘটনায় ফাঁড়ি ইনচার্জ সেলিনার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানা গেছে।একাধীক স্থানীয়রা জানায়, পঞ্চবটি, খরবোনা, হাদির মোড়, শহীদ মিনার, তালাইমারী এলাকায় জুটিয়ে চলছে মাদক, জুয়া ও চড়া সুদের কারবার। এরা প্রত্যেকেই পদ্মা পাড়ের বাসিন্দা।সম্প্রতী, খরবোনা এলাকায় জুয়ার বোর্ডে জুয়া খেলে দেড় লাখ টাকা হেরে যায় রাজু নামের এক মাছ ব্যবসায়ী যুবক। পরে বাড়িতে গিয়ে নিজ শয়ন কক্ষে ড্যামফিক্স পান করে আসুস্থ হয়। দীর্ঘ প্রায় ২সপ্তাহ রামেকে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ করেছে মৃত্যু যুবকের ভাই রতন। এরপর একই থানার কেদুর মোড় এলাকায় সুদের টাকার জন্য এক গৃহবধূর বাড়িতে হামলা চালায় সুদ কারবারি’রা। এদিন তারা গৃহবধূ পিটিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ওই দিনই গৃহবধূ ড্যামফিক্স পান করে আত্মহত্যা করেন। এছাড়া মোহনা-মাহি নামের এক নারী সুদ কারবারির অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় শতাধিক নারী-পুরুষরা কেদুর মোড়ে সুদ কারবার বন্ধ ও তার শাস্তির দাবিতে কেদুর মোড়ে একটি মানব বন্ধন কর্মসূচি পালন করেন।এসব এলাকায় মাদক কারবারি আর অসংখ্য মাদকাশক্ত যুবক রয়েছে। এলাকার মাদক কারবারি, সুদ কারবারি, জুয়ার বোর্ড পরিচালনাকারী চক্রের লোকজনের বিরুদ্ধে সাধারণ লোকজন প্রকাশ্যে কথা বলতে ভয় পায় বলেও জানায় স্থানীয়রা। তবে স্থানীয়দের কেউ বোসপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জের বিরুদ্ধে অনিয়ম বা অপরাধ মূলক কোন কর্মকান্ডের বিষয়ে বলেন নি। অনেকই একবাক্যে বলেছেন এসআই সাইদুজ্জামান ভালো মানুষ ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com