মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’

ভারত কর্তৃক বন্যা সৃষ্টির প্রতিবাদে সাঁথিয়ায় ছাত্র জনতার বিক্ষোভ

Reading Time: < 1 minute

ফারুক হোসেন, সাঁথিয়া পাবনা :
ডম্বুর বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং ভারতের সঙ্গে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে পাবনার সাঁথিয়ায় শুক্রবার (২৩ আগস্ট) জুম্মার নামাজ পড়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে সাঁথিয়া উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পরে, যদি চাও মুক্তি, ছাড়ও ভারত ভক্তি,পানি নিয়ে রাজনীতি চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সাঁথিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন তারা।
বক্তারা বলেন, আমরা যখন দেশকে সংস্কার করছি তখনই ভারত চক্রান্ত করে বাঁধ খুলে দিয়েছে। অন্যায়ভাবে যদি আর এক ফোটা পানি এদেশে আসে তার হিসাব ভারতকে দিতে হবে। তারা আরও বলেন, আমরা আর বৈষম্য চাই না। ভারত এইভাবে বাঁধ খুলে দিয়ে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এর প্রতিবাদ করবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com