শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ভোলাহাটে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

ভোলাহাটে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত!

Reading Time: < 1 minute

এম.এস.আই শরীফ, ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উৎসবমুখর পরিবেশে সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিনের সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সে সাথে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন। উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, সমুন্নত ভোলাহাট স্মৃতিসৌধ ও শহীদ বুদ্ধিজীবি মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত, আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) আয়োজন, নক্সীকাঁথার স্টোল, শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। বেলা সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠান, বাদ জোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত প্রার্থনা।
বেলা ১টায় সকল সরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও বেসরকারি এতিমখানা-শিশু সদনসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা। এছাড়াও সুবিধেমত সময়ে মহিলাদের বিজয় দিবসের আলোচনা সভা ও খেলাধুলা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের বিজয় দিবসে আলোক সাজসজ্জ্বার মাধ্যমে নানা অনুষ্ঠান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com