রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আল এহসান হক মাসুক, পাবনা:
ব্যাপক উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশে মধ্যে দিয়ে মওলানা কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ও সিনিয়ন শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের বিদায় অনুষ্টান হয়।
গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ে প্রাঙ্গণে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনায় বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক , পরোপকারী , দানবির আওয়ামীলীগ নেতা জিন্নাহ মন্ডলের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন স্কুলের বিভিন্ন সিনিয়র শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক গন। এ সময় প্রায় হাজারের অধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায় নেওয়া শিক্ষকের বক্তব্যে অশ্রæশিক্ত নয়নে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বলেন আমরা আপনার মতো শিক্ষক আর পাবোনা। স্যার আপনার মতো শিক্ষকের অনুপস্থিতি আমরা সব সময় অনুভব করবো। শিক্ষার্থীদের এমন কথা শুনেও শিক্ষকগনও আবেগপ্রলুত হয়ে ওঠেন এবং সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহীন আক্তার , সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম , সিনিয়র শিক্ষক বিবেকানন্দ রায় , সিনিয়ন শিক্ষক নুরুল আমিন , সিনিয়র শিক্ষক জুথিকা পারভীন , সিনিয়র শিক্ষক তানজিলা রহমান।
এ সময় অনুষ্ঠানটি উপস্থাপন ও পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মান্নান , ওহিদুল ইসলাম ও হাবিবুর রহমান । অনুষ্টান শেষে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ও বিদায়ী সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বিদায়ী সংবর্ধনা ক্রেস তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুলে সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আশাদুজ্জামান , খারুজ্জামান , সহকারী শিক্ষক মমিনুর রহমান সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।