বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মতিহারের স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী মোহনপুরে গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সাজ্জাদুর রহমান সিজানকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২০ নভেম্বর) দুপুর দেড়টায় মোহনপুর থানাধীন বাকশৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ সাজ্জাদুর রহমান অরফে সিজান, সে রাজশাহীর বাগমারা থানার রুদ্রমুখা গ্রামের মোঃ বকুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ডাঁসমারী হাই স্কুলের ৯ম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে তুলে নিয়ে তার এক বন্ধুর বাড়ীতে টানা ৩দিন আটক রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দলের তৎপরতায় ধর্ষক সাজ্জাদুর রহমান সিজানকে মোহনপুর থেকে গ্রেফতার করা হয়।
সোমবার মহানগরীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com