মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীর মতিহারে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারি নাহিদ গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে অর্ধশত বোতল ফেনসিডিল -সহ মোঃ সাব্বির আহমেদ নাহিদ (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২০ জুলাই) ভোর সাড়ে ৪টায় মতিহার থানাধীন চর-শ্যামপুর (মিজানের মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি সাব্বির আহমেদ নাহিদ, মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর থান্দার পাড়া গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, বুধবার (২০ জুলাই) ভোর সাড়ে ৪টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মতিহার থানার চর-শ্যামপুর এলাকায় দিয়ে মাদক বহন করে নিয়ে যাচ্ছে জনৈক এক মাদক কারবারি। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান ৫৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ সাব্বির আহমেদ নাহিদকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, নগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com